ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
Bengali Journal

রাজনীতি

ডয়চে ভেলেকে ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী

“শেখ হাসিনা পালিয়ে আসেননি, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ভারতে পৌঁছে দিয়েছে”

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
“শেখ হাসিনা পালিয়ে আসেননি, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ভারতে পৌঁছে দিয়েছে”

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারতে গমন নিয়ে চলমান নানা আন্তর্জাতিক গুঞ্জন ও চর্চার মাঝে এক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে (Deutsche Welle)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন—শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, বরং তাঁর নিরাপত্তা ও সার্বিক জীবনের ঝুঁকি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাজিনীই তাঁকে সুরক্ষার স্বার্থে ভারতে পৌঁছে দিয়েছে।

আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার অবস্থান ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করার সময় প্রবীণ এই কূটনীতিক জানান, উদ্ভূত পরিস্থিতিতে জীবন ও নিরাপত্তাজনিত চরম হুমকি তৈরি হওয়ায় নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর দায়িত্বশীল পদক্ষেপে তাঁকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়। এটিকে ‘পালিয়ে যাওয়া’ হিসেবে চিহ্নিত করা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় ও সামরিক নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সাক্ষাৎকারে ভারতের এই সাবেক হাইকমিশনার আরও উল্লেখ করেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির ওপর এককভাবে নির্ভরশীল নয়, তবে ইতিহাস ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার সরকারের সময় দুই দেশের মধ্যকার নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারিত্বের যে অনন্য মাত্রা তৈরি হয়েছিল, তা অস্বীকার করার উপায় নেই। ডয়চে ভেলেতে প্রচারিত রিভা গাঙ্গুলী দাশের এই সাক্ষাৎকারটি শেখ হাসিনার ভারত গমন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে এবং সামগ্রিক কূটনৈতিক ব্যাখ্যায় এক নতুন আলো ফেলেছে।

বিষয় : ভারত শেখ হাসিনা

আপনার মতামত লিখুন

Bengali Journal

রোববার, ০৯ আগস্ট ২০২৬

“শেখ হাসিনা পালিয়ে আসেননি, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ভারতে পৌঁছে দিয়েছে”

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x