ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bengali Journal

রাজনীতি

খিলক্ষেত-কুর্মিটোলায় শোক মিছিল

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের শোক মিছিল

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের শোক মিছিল

সরকারের দেওয়া প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি উপেক্ষা করে হঠাৎ রাজপথে নেমে ঝটিকা শোক মিছিল করেছে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ। ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার কুর্মিটোলা আর্মি ক্যাম্প সংলগ্ন প্রধান সড়কে এই বিক্ষোভ ও শোক মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের টহল ও উপস্থিতির মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে রাজপথে স্লোগান দিতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সকালে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান শুভ জলিলের নেতৃত্বে এই মিছিলে অন্যান্যদের মধ্যে সামনে থেকে সমন্বয় করেন ম্যানেজমেন্ট বিভাগ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহজালাল মৃধা ইমন এবং কলেজ ছাত্রলীগের সক্রিয় নেতা তামিম খান। মিছিলটি কুর্মিটোলা মেইন রোড ও সেনা ক্যাম্পের সামনের অংশ দিয়ে অগ্রসর হয়। এ সময় নেতাকর্মীরা ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের স্মরণে নানা স্লোগান দেন।

সংগঠনটির ওপর সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও মূল সড়কে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের চোখের সামনে এভাবে হঠাৎ মিছিল নিয়ে নেমে আসাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঝটিকা মিছিলটি শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকার কেন্দ্রস্থলে কড়া নিরাপত্তার মধ্যে ছাত্রলীগের এমন প্রকাশ্য কর্মসূচিকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Bengali Journal

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের শোক মিছিল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x