ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
Bengali Journal

রাজনীতি

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, খোকন মিয়া ও তাঁর সহযোগী রিদয় মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছেন। সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবির একটি টিম ধনীটারী এলাকায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলচালক খোকন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে তাঁর সহযোগী রিদয়কে (১৯) ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

উক্ত ঘটনার পর দিন (২৫ জুন) আদিতমারী থানায় দুইজনের নাম উল্লেখ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে খোকন মিয়া পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Bengali Journal

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x