বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার
নরসিংদীর মাধবদীতে এক বাক প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুলাই) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আওলাদ বরদেরকান্দি গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে সে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি একজন জামায়াত কর্মী। তবে তাঁর কোনো পদবী নাই।
এর আগে সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ জুন) দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক বাক প্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই ভুক্তভোগী তরুণী তার মাকে ঘটনাটি জানায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ১০-১২ জন এলাকাবাসীসহ থানায় গিয়ে পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। আরও পড়ুনআরও পড়ুনট্রাকের ধাক্কায় মসজিদের খতিব নিহত
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে শেখেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।