ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bengali Journal

সারাদেশ

মাদকসহ বগুড়ার প্রথম জুলাই ‘শহীদ’ শুভর পালক মা শাপলা গ্রেফতার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
মাদকসহ বগুড়ার প্রথম জুলাই ‘শহীদ’ শুভর পালক মা শাপলা গ্রেফতার

বগুড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ১৬ মামলার আসামি শাপলা বেগম (৪৫) অবশেষে ধরা পড়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার প্রথম ‘শহীদ’ সিয়াম শুভর পালক মা।

পুলিশ সোমবার সকালে তাকে মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী শাপলা বেগম বগুড়া মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. আশিকের স্ত্রী। তিনি গত ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে আন্দোলন দেখতে এসে সেউজগাড়ী আমতলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত কিশোর সিয়াম শুভর পালক মা। সিয়াম শুভ বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি লাভ করে।

এদিকে সিয়াম শুভর পালক মা শাপলা বেগম কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতার হয়ে বেশ কয়েকবার জেলও খেটেছেন। ‘জুলাই শহীদ’ মা হওয়ায় সবাই তাকে সমীহ করে চলেন। এরপরও শাপলা বেগম মাদক ব্যবসা ত্যাগ করেননি।

বগুড়া সদর থানা পুলিশ গোপনে খবর পেয়ে সোমবার সকালে মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে শাপলা বেগমকে গ্রেফতার করেন। এ সময় তার কাছে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এছাড়া গত বছরের আগস্টে শাজাহানপুর থানার একটি চুরির মামলার আসামি রনিকে গ্রেফতারে ডিবি পুলিশ বগুড়া মহানগরীর চকসুত্রাপুর এলাকায় অভিযান চালান। রনিকে গ্রেফতারের সময় শাপলা বেগম ও তার স্বামী আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি, রড এবং বঁটিসহ পুলিশের ওপর হামলা চালান। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ সময় পুলিশ শাপলা বেগমকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মাদক ব্যবসায়ী শাপলা বেগমের কারণে তারা অতিষ্ঠ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় : বগুড়া

আপনার মতামত লিখুন

Bengali Journal

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাদকসহ বগুড়ার প্রথম জুলাই ‘শহীদ’ শুভর পালক মা শাপলা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x