ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

সারাদেশ

সালোয়ার-কামিজ পরে নাচ গান, বহিষ্কার হলেন বিএনপি নেতা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ
সালোয়ার-কামিজ পরে নাচ গান, বহিষ্কার হলেন বিএনপি নেতা
সালোয়ার-কামিজ পরে নাচ গান, বহিষ্কার হলেন বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পরে নেচেগেয়ে ব্যতিক্রমী আনন্দ করে। সালোয়ার কামিজ পরে তার এই নাচানাচির ভিডিও সামাজিক-যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : টাঙ্গাইল

আপনার মতামত লিখুন

Bengali Journal

রোববার, ০৫ জুলাই ২০২৬

সালোয়ার-কামিজ পরে নাচ গান, বহিষ্কার হলেন বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পরে নেচেগেয়ে ব্যতিক্রমী আনন্দ করে। সালোয়ার কামিজ পরে তার এই নাচানাচির ভিডিও সামাজিক-যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bengali Journal

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x