ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

মতামত

“আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”-মেহের আফরোজ শাওন

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ
“আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”-মেহের আফরোজ শাওন

বুধবার (১ জুলাই), ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত জুলাই মাসের শুরু। মাসটির বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। সেখানে তিনি বর্তমান সময়ের বহুল চর্চিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

শাওন তার পোস্টে জানান, গত এক বছর ধরে ফেসবুকে ‘#জুলাইCDI’ শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করেছেন, শুধু জুলাই মাসেই নয়, বছরজুড়েই পরিচিত-অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন।

শাওন লেখেন, “প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI!! তখন বুঝতে পারলাম যে #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।”

শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।”

পোস্টের শেষে শাওন লেখেন, “আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”

অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিষয় : সোশ্যাল মিডিয়া মেহের আফরোজ শাওন জুলাই গণঅভ্যুত্থান

আপনার মতামত লিখুন

Bengali Journal

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

“আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”-মেহের আফরোজ শাওন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বুধবার (১ জুলাই), ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত জুলাই মাসের শুরু। মাসটির বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। সেখানে তিনি বর্তমান সময়ের বহুল চর্চিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

শাওন তার পোস্টে জানান, গত এক বছর ধরে ফেসবুকে ‘#জুলাইCDI’ শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করেছেন, শুধু জুলাই মাসেই নয়, বছরজুড়েই পরিচিত-অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন।

শাওন লেখেন, “প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI!! তখন বুঝতে পারলাম যে #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।”

শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।”

পোস্টের শেষে শাওন লেখেন, “আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”

অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Bengali Journal

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x