ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

আন্তর্জাতিক

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ
মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
জি৭ সম্মেলনে ছবি তোলার সময় নরেন্দ্র মোদির সঙ্গে রসিকতা করেন জর্জিয়া মেলোনি। মঙ্গলবার ফ্রান্সে। ছবি: এএফপি

ফ্রান্সে জি৭ সম্মেলনের সেশনগুলোর ফাঁকে বেশ খোশ মেজাজে সময় কাটিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ইতালির জর্জিয়া মেলোনির করা একটি মন্তব্য। 

ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের এক ফাঁকে মোদিকে মেলোনি মজা করে বলেন, ‘জুটি হিসেবে ইনস্টাগ্রামে তারা সবচেয়ে জনপ্রিয়।’ ফ্রান্সের শহর এভিয়ঁ লে বেঁ-তে মঙ্গলবার গ্রুপ ছবি তোলার সময় মেলোনি এই রসিকতা করেন।

একটি ভিডিওতে দেখা যায়, মোদি ও মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জনপ্রিয়তা নিয়ে মজা করেন। জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’

আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দুই নেতার বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম ও ভিডিও। ২০২৩ সালে বালিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে প্রথমবার দুই প্রধানমন্ত্রী সাক্ষাৎ করার পর এই প্রবণতার শুরু হয়।

একই বছরের শেষ দিকে দিল্লিতে আবার তাদের দেখা হয়। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে দুবাইয়ে কপ২৮ সম্মেলনে মেলোনি নিজেই মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘মেলোডি’। সম্প্রতি রোম সফরের সময় মোদি ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের জনপ্রিয় মেলোডি টফি উপহার দেন। এ নিয়েও সামাজিক মাধ্যমে ফের আলোচনা শুরু হয়। 

‘আমিই বস’ সম্মেলনের তৃতীয় দিন বুধবার সকালের অধিবেশনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রসিকতা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে। আয়োজক দেশ হিসেবে মাখোঁ সম্মেলনের সভাপতি হলেও, এদিন ট্রাম্প অধিবেশনে যোগ দিয়ে বলেন, ‘আমিই বস’।

ওই সময় অন্য বিশ্বনেতারা তাদের আসনে বসে ছিলেন। ট্রাম্পের মন্তব্যে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। মাখোঁও বিষয়টিকে রসিকতা হিসেবে নেন। পরে ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ‘কেমন আছেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো আছি, ধন্যবাদ।’ এরপর তিনি নিজের আসনে বসেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাজনীতিতে যোগ দেওয়ার আগে ট্রাম্প জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর উপস্থাপক ছিলেন। অনুষ্ঠানটির বিখ্যাত সংলাপ ছিল ‘ইউ আর ফায়ার্ড’ বা আপনাকে বরখাস্ত করা হলো।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে প্রাথমিক চুক্তির বিষয়টি চূড়ান্ত করার পর ট্রাম্প নিজের ৮০তম জন্মদিন উদযাপন করেছেন। ফ্রান্সের অবকাশ শহর হিসেবে পরিচিত এভিয়ঁ লে বেঁ-তে জি৭ সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে কিছুটা হালকা মেজাজে।

বিষয় : নরেন্দ্র মোদি ভারত ইতালি ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স সম্মেলন

আপনার মতামত লিখুন

Bengali Journal

বুধবার, ১৭ জুন ২০২৬

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x