ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
Bengali Journal

চাকরি বার্তা

আকিজ গ্রুপে চাকরি, থাকছে প্রতিবছর ইনক্রিমেন্ট সুবিধা

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদসংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: সিপিবি ওভেন ডাইং অপারেশনে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বাধিক ৪০ বছর কর্মস্থল: মানিকগঞ্জ বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ সূত্র: বিডিজবস

আকিজ গ্রুপে চাকরি, থাকছে প্রতিবছর ইনক্রিমেন্ট সুবিধা