ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bengali Journal

আইন-কানুন

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজশাহী মহানগরীতে অনুমোদন ছাড়া কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের দায়ে দুটি নামীদামি প্রসাধনী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অদ্য বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্যস্ততম থিম ওমর প্লাজায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, নগরীর নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় অবস্থিত ‘কুইন্স পার্ক’ ও ‘কেসি বাজার’ নামের প্রসাধনী দোকান দুটি দীর্ঘদিন ধরে বিএসটিআই’র গুণগত মানসনদের কোনোপ্রকার ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও স্কিন পাউডার বিক্রি করে আসছিল। অভিযানকালে এর সত্যতা মেলায় সংস্থাটির আইনি বিধান অনুযায়ী কুইন্স পার্ককে ৫০ হাজার এবং কেসি বাজারকে ৫০ হাজার টাকা—মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

বিএসটিআই রাজশাহী কার্যালয়ের কর্মকর্তারা জানান, সাধারণ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং বাজারে উন্নত মানের পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এমন তদারকি অত্যন্ত জরুরি। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Bengali Journal

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x