ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

খেলা

‘ম্যারাডোনার কাজ শুধু মেসিই করতে পারেন’

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ
‘ম্যারাডোনার কাজ শুধু মেসিই করতে পারেন’
লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা। ছবি: ফাইল ছবি

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ তো স্রেফ একটা ম্যাচ নয়। রাজনৈতিক বৈরিতা তো রয়েছেই, এমনকি মাঠের পারফরম্যান্সে দুই দলের উত্তপ্ত লড়াইয়ের ঘটনাও রয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় যখন আটলান্টায় মাঠে নামছে দুই দল, তখন ঘুরেফিরে আসছে দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গও। আলেক্সিস মাক আলিস্তার বলেছেন লিওনেল মেসির কথাও।

বিশ্বকাপে ২৪ বছর পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড। সেবার আর্জেন্টিনাকে গ্রুপ পর্বেই বিদায় করে দিয়েছিল ইংল্যান্ড। তবে দুই দলের ম্যাচ হলে ঘুরেফিরে আসে সেই ১৯৮৬ বিশ্বকাপের স্মৃতি। আসতেকায় ৪০ বছর আগে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আলোচিত দুটি ঘটনাই এই ম্যাচে হয়েছিল। আটলান্টায় সেমির আগে আজ যখন মাক আলিস্তার সংবাদ সম্মেলনে কথা বলেন, তখন ম্যারাডোনার প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এসেছে। ২৭ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘দিয়েগো যা করে দেখিয়েছেন, তা থেকে অনুপ্রেরণা নেওয়া যায়। কিন্তু মাঠের ভেতরে তিনি যা করতেন, তা করা অত্যন্ত কঠিন—প্রায় অসম্ভব। শুধুমাত্র লিও-ই (মেসি) সেটা করতে পারেন।’

কীর্তিমানের মৃত্যু নেই—ম্যারাডোনা-পেলের মতো কিংবদন্তিদের নিয়ে কথা বলতে গেলে বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য চলে আসবেই। ২০২০ সালে ৬০ বছর বয়সে ম্যারাডোনা চলে যান না ফেরার দেশে। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপে যেসব ভেন্যুতে আর্জেন্টিনার ম্যাচ হয়েছে, সব জায়গার গ্যালারিতেই দেখা গেছে তাঁর ছবি।

ছন্দে থাকা মেসি চলতি বিশ্বকাপে এরই মধ্যে ৮ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২ গোলে। রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলা মেসি ১০ অ্যাসিস্ট করে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের কীর্তি গড়েছেন। ভেঙে দিয়েছেন ম্যারাডোনার সর্বোচ্চ ৮ অ্যাসিস্টের রেকর্ড। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিয়েগো আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। আশা করি, আমরা তারা (মেসি-ম্যারাডোনা) যা অর্জন করেছিলেন, তাঁর মতো কিছু করতে পারব।’

রাজনৈতিক বৈরিতা থাকলেও স্কালোনির কাছে আর্জেন্টিনা-ইংল্যান্ড স্রেফ কেবলই একটা ম্যাচ। তবে এই ম্যাচ ঘিরে এরই মধ্যে আটলান্টা পুলিশ বাড়তি নিরাপত্তা নিয়েছে। এমনকি আর্জেন্টিনা সরকারও সতর্ক অবস্থায় রয়েছে। দুই পক্ষ থেকে শোনা যাচ্ছে অনেক ঝাঁঝালো বক্তব্য। সামাজিক মাধ্যমে দুই দলের অতীত ইতিহাস নিয়েও চলছে চর্চা। ১৯৮২ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফকল্যান্ড যুদ্ধ তো রয়েছেই। পাশাপাশি ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আন্তোনিও রাতিনের সঙ্গে রেফারির বাদানুবাদ। যাঁর পরিপ্রেক্ষিতে এসেছে ফুটবলে হলুদ-লাল কার্ডের প্রচলন।

আটলান্টায় আগামীকাল আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে আজ মাক আলিস্তারের পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রদ্রিগো দি পল। কোচ স্কালোনির কথারই প্রতিধ্বনি দি পলের কণ্ঠে। একই সঙ্গে দি পল জানিয়েছেন, এ ধরনের ম্যাচ তিনি খুব উপভোগ করেন। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার বলেন, ‘তিনি (স্কালোনি) প্রকাশ্যে যা বলেছেন, এটা একটা ফুটবল ম্যাচ। সবাই জানেন এই ধরনের ম্যাচ খুব ভালোবাসি আমি। এগুলো আমাকে অনুপ্রাণিত করে। আশা করি দর্শকেরা ম্যাচটা (আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি) উপভোগ করবেন। ম্যাচটির জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি।’

আটলান্টায় আগামীকাল হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমির টিকিটের দামও অনেক বেড়েছে। এই স্টেডিয়ামের সবচেয়ে দামি হসপিটালিটি প্যাকেজের টিকিট বিক্রি হচ্ছে ৫৫ হাজার ব্রাজিলিয়ান রিয়াল থেকে। বাংলাদেশি মুদ্রায় তা ১৩ লাখ ২১ হাজার টাকা। এর মধ্যে ভিআইপি কেবিনও অন্তর্ভুক্ত।

আটলান্টা স্টেডিয়ামের কাছাকাছি অবস্থিত গ্যালারির টিকিটের দাম ১৯৩০০ রিয়াল (৪ লাখ ৬৩ হাজার টাকা)। সবচেয়ে কম যে টিকিটের দাম, সেটা মাঠ থেকে একটু দূরেই। এই টিকিট পুনরায় বিক্রি হচ্ছে ১১০০০ ব্রাজিলিয়ান রিয়ালে। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

বিষয় : খেলা ফুটবল আর্জেন্টিনা ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২৬

আপনার মতামত লিখুন

Bengali Journal

বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘ম্যারাডোনার কাজ শুধু মেসিই করতে পারেন’

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal
‘ম্যারাডোনার কাজ শুধু মেসিই করতে পারেন’
0:00 0:00
1.0x