বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও মিশর দলের সমর্থকদের মধ্যে বিরোধের জেরে মামুন (২২) নামে এক ব্রাজিল সমর্থক হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া গ্রামের দোকান মোড়ে এ ঘটনা ঘটে। আহত মামুন স্থানীয় সাংবাদিক জাকারিয়া হোসেনের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে থাকা মামুন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে তিনি ব্রাজিল দলের সমর্থক হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের একটি অংশ তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরিবারের অভিযোগ, খেলা শেষে মামুন খাবার কিনতে শহরের দিকে যাওয়ার সময় চাঁচড়া দোকান মোড়ে ওৎ পেতে থাকা মোক্তার আলী, রিয়াদুল, নাইমসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
মামুনের চিৎকার শুনে এলাকায় টহলরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় ছয়টি সেলাই দিয়েছেন।
আহতের বাবা সাংবাদিক জাকারিয়া হোসেন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে এক যুবক আহত হওয়ার বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন