ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

খেলা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ঃ ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ঃ ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
হতাশায় বিমূঢ় ব্রাজিল। ছবি: এএফপি

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর হতাশা লুকাতে পারেননি অধিনায়ক মার্কিনিওস। নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করার আক্ষেপের পাশাপাশি ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২–১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টিসহ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। আর সেটিকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন মার্কিনিওস।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘ব্যাখ্যা করা কঠিন। এমন সময়ে কথা বলাটাও কঠিন। আমাদের অভিজ্ঞতা থেকে জানি, এ ধরনের ম্যাচ খুব কঠিন হয়। প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা পেনাল্টিসহ যেসব সুযোগ পেয়েছি, তার অনেকগুলোই নষ্ট করেছি। বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যায়।’

তিনটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার নিজের দায় স্বীকার করে ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমাও চান। মার্কিনিওস বলেন, ‘আমি ব্রাজিলের মানুষের কাছে ক্ষমা চাইতে চাই। যারা এখানে এসে আমাদের সমর্থন করেছেন, তাদের সবার কাছে। এখন আমি চাই, সবাই আগামী প্রজন্মের খেলোয়াড়দের সমর্থন করুন। তাদের সামনে কাজ করার জন্য চার বছর সময় আছে।’

দলের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি, ‘অধিনায়ক হিসেবে, আর বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে দায়িত্ব আমাদেরই নিতে হবে, যাতে আগামী প্রজন্ম নিশ্চিন্তে কাজ করতে পারে।’

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল

আপনার মতামত লিখুন

Bengali Journal

সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ঃ ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x