ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

জাতীয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ১১০০ কেজি আম উপহার পাঠালো বিএনপি সরকার।  

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ১১০০ কেজি আম উপহার পাঠালো বিএনপি সরকার।  
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই মুখ্যমন্ত্রী এবং রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ১১০০ কেজি আম।

মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠানো হয়। সবমিলিয়ে কলকাতা উপদূতাবাসে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে ৫০০ কেজি এবং ত্রিপুরার সরকারি দূতাবাসে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। 

এর মধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহা দুই মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে বণ্টন করা হবে।

বিষয় : শুভেন্দু অধিকারী ত্রিপুরা পশ্চিমবঙ্গ আম

আপনার মতামত লিখুন

Bengali Journal

বুধবার, ০১ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ১১০০ কেজি আম উপহার পাঠালো বিএনপি সরকার।  

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই মুখ্যমন্ত্রী এবং রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ১১০০ কেজি আম।

মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠানো হয়। সবমিলিয়ে কলকাতা উপদূতাবাসে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে ৫০০ কেজি এবং ত্রিপুরার সরকারি দূতাবাসে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। 

এর মধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহা দুই মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে বণ্টন করা হবে।

Bengali Journal

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x