ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

খেলা

মেসি থাকবেন বেঞ্চে, জর্ডানের বিপক্ষে ‘বুল-স্পাইডার’ জুটি

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ
মেসি থাকবেন বেঞ্চে, জর্ডানের বিপক্ষে ‘বুল-স্পাইডার’ জুটি
ছবি: সংগৃহীত

টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। নিয়মরক্ষকার জন্য গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। 

শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে বেঞ্চে থাকবেন তিনি। আর আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি। তাকে বিশ্রাম দিয়ে স্কালোনি মাঠে নামাচ্ছেন ‘লাউতারো-আলভারেজ’ জুটিকে।

এর আগে একাধিকবার স্কালোনি জানিয়েছিলেন, একসঙ্গে দুই প্রথাগত স্ট্রাইকার খেলানো তার ফুটবল ম্যানুয়ালের সঙ্গে যায় না। তবে যেহেতু এই ম্যাচের ফলাফলের ওপর আর্জেন্টিনার ভবিষ্যৎ নির্ভর করছে না, তাই ‘দি বুল’ (লাওতারো) এবং ‘দি স্পাইডার’ (আলভারেজ) জুটিকে পরখ করে দেখবেন তিনি।

জাতীয় দলের জার্সিতে অফিশিয়াল ম্যাচে লাউতারো এবং আলভারেজ দুজনই গোল খরায় ভুগছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে অফিশিয়াল ম্যাচে জালের দেখা পাননি কেউই। 

জর্ডানের বিপক্ষে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া আর্জেন্টিনার একাদশের প্রায় পুরোটাতেই থাকছে পরিবর্তনের ছোঁয়া। চোট কাটিয়ে প্রথম শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। রক্ষণে ওটামেন্ডির সঙ্গে জুটি বাঁধবেন মার্কোস সেনেসি। আর মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস এবং জিওভানি লো চেলসো। তরুণ তুর্কি নিকো পাজেরও জর্ডানের  বিপক্ষে একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো, নিকো পাজ, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ।

বিষয় : ফুটবল লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল জর্ডান

আপনার মতামত লিখুন

Bengali Journal

রোববার, ২৮ জুন ২০২৬

মেসি থাকবেন বেঞ্চে, জর্ডানের বিপক্ষে ‘বুল-স্পাইডার’ জুটি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x