ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
Bengali Journal

খেলা

ব্রাজিল-হাইতি ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ব্রাজিল-হাইতি ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবিলা করবে ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর জয় পেতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

টেলিভিশনে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। বাংলাদেশের দর্শকরা স্মার্টফোনে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।

অনলাইনে ব্রাজিল-হাইতি লড়াই দেখার সুযোগ থাকছে জনপ্রিয় কয়েকটি স্ট্রিমিং অ্যাপে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপে ম্যাচটির লাইভ সম্প্রচার দেখা যাবে।

ইনজুরির কারণে হাইতির বিপক্ষেও দেখা যাবে না নেইমারকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। তাকে রাউন্ড অফ-৩২ এর ম্যাচে পুরো সুস্থ হয়ে মাঠে নামাতে চান।

বিষয় : ফুটবল ব্রাজিল ফুটবল দল

আপনার মতামত লিখুন

Bengali Journal

শনিবার, ২০ জুন ২০২৬

ব্রাজিল-হাইতি ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবিলা করবে ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর জয় পেতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

টেলিভিশনে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। বাংলাদেশের দর্শকরা স্মার্টফোনে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।

অনলাইনে ব্রাজিল-হাইতি লড়াই দেখার সুযোগ থাকছে জনপ্রিয় কয়েকটি স্ট্রিমিং অ্যাপে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপে ম্যাচটির লাইভ সম্প্রচার দেখা যাবে।

ইনজুরির কারণে হাইতির বিপক্ষেও দেখা যাবে না নেইমারকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। তাকে রাউন্ড অফ-৩২ এর ম্যাচে পুরো সুস্থ হয়ে মাঠে নামাতে চান।

Bengali Journal

প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
Copyright © 2026 Bengali Journal

0:00 0:00
1.0x