ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
Bengali Journal

আদর বিশ্বাস

আদর বিশ্বাস


আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্মরণে মোমবাতি প্রজ্বলন; বাংলাদেশ মুক্তির ডাক-৭১

শোকের মাস আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে গভীর শ্রদ্ধায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’। সংগঠনের আন্তর্জাতিক শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে আন্তর্জাতিক শাখার সভাপতি শাহিদ শোককে শক্তিতে পরিণত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, “আমরা শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দেখবো। খুব শীঘ্রই তিনি স্বদেশে ফিরবেন।”আগস্টের সূচনাতেই এই স্মরণসভা ও প্রবাস সহ বিভিন্ন শাখায় বিশেষ কর্মসূচি ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছাত্রনেতা আল-রিয়াদ আদনান অন্তর। এক বার্তায় তিনি জানান, শোকাবহ আগস্ট মাস জুড়ে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদদের স্মরণে কেবল কেন্দ্র বা আন্তর্জাতিক শাখা নয়, বরং দেশ-বিদেশের প্রতিটি ইউনিটেই মাসব্যাপী ভাবগম্ভীর ও শ্রদ্ধাঘন নানা কর্মসূচি পালনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মুক্তির ডাক-৭১-এর এই শোক পালন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন কেন্দ্রিক বক্তব্য আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতিতে এক নতুন উদ্দীপনা ও আলোচনার জন্ম দিয়েছে। 

আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্মরণে মোমবাতি প্রজ্বলন; বাংলাদেশ মুক্তির ডাক-৭১