প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
প্যারিসের বুকে বাংলা সাহিত্য-সংস্কৃতির মহামিলন
ড.বাবু আব্দুল্লাহ আল আমীন ||
প্যারিসের বুকে বাংলা সাহিত্য-সংস্কৃতির মহামিলনদ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’-এ ইউরোপের বাঙালি লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলাপ্যারিস, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। গত ১ নভেম্বর, রবিবার প্যারিসের একটি অভিজাত হলরুমে আয়োজিত এ বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে প্রায় ৩০ জন লেখক অংশগ্রহণ করেন। মেলায় স্থান পায় ২৫টি স্টল।সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, স্বরচিত সাহিত্যকর্ম উপস্থাপন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বইমেলাটি পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা সম্প্রসারণ এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।অনুষ্ঠানের সূচনা হয় এমদাদুল হক স্বপনের পরিচালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অংশগ্রহণকারী সব স্টল উদ্যোক্তাকে আয়োজকদের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।বইমেলার কর্মসূচিতে ছিল কবিতা পাঠ, লেখকদের স্বরচিত সাহিত্যকর্ম উপস্থাপন, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি রবি শঙ্কর মৈত্রের সঞ্চালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।রোমানা মনসুর ও আল আমীনের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাকিরিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সার্জি-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সুরভি ভট্টাচার্য, ভক্ত, সেলিম রেজা, শাহজাহান শাক, মিজান সরকার, হাসনাত জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আকরামসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালি লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
ইমেইলঃ bengalijournal.editor@gmail.com
Copyright © 2026 Bengali Journal