প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
আজ ৫ আগস্ট সন্ধ্যায় নয়াদিল্লি থেকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে সরাসরি বক্তব্য দেবেন শেখ হাসিনা; সাথে থাকছেন জয়, নওফেল ও সাকিব আল হাসান!
||
আজ ঐতিহাসিক ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক আন্তর্জাতিক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিশ্ববাসীর উদ্দেশে সরাসরি বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (নয়াদিল্লি সময় সন্ধ্যা ৬টা) ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (FCC South Asia) আয়োজিত এই বিশেষ সেশনে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের স্বার্থ এবং স্বদেশে প্রত্যাবর্তন কেন্দ্রিক ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তুলে ধরবেন বলে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হতে যাওয়া এই বিশেষ সেশনে শেখ হাসিনার সাথে প্যানেলিস্ট হিসেবে যুক্ত থাকছেন তাঁর পুত্র ও সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার ও রাজনৈতিক বিশ্লেষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। স্বদেশে ফেরা ও ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নিয়ে শেখ হাসিনার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গন ও আঞ্চলিক ভূ-রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বেঙ্গলি জার্নালের আন্তর্জাতিক ডেসক আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের প্রতিটি মুহূর্তের খবরাখবরের ওপর নিবিড় নজর রাখছে।
প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
ইমেইলঃ bengalijournal.editor@gmail.com
Copyright © 2026 Bengali Journal