প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিশাল শোডাউন, জয়বাংলা স্লোগানে প্রকম্পিত ক্যাম্পাস
||
সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঠেকাতে রাজধানী ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সারাদেশের ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি চলছে এর মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ সোমবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছেন কয়েকজন নেতাকর্মী।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে এবং বক্তব্য রাখতে দেখা যায়। তিনি বলেন, ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর হতে দেব না।’
প্রধান নির্বাহী পরিচালকঃ সাব্বির আহমেদ সায়েম।
ইমেইলঃ bengalijournal.editor@gmail.com
Copyright © 2026 Bengali Journal